
যশোরঃ যশোরের শার্শায় পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪৯,৭৩০ “উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ” টাকাসহ দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাত দশটার দিকে উপজেলার টেংরালী এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুই জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারা হলেন, শার্শার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) এবং একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)।
পুলিশ জানায়, জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ঐ দুইজন জুয়াড়িকে গ্রেপ্তার করেন। এবং জুয়া খেলার সরঞ্জাম (তাস) ও নগত উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ টাকা জব্দ করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুয়া খেলার অপরাধে দুইজন আসামীকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক দুই আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পালাতক আসামীদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ 



















