০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

সাতক্ষীরাঃ সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাট মন্দির প্রাঙ্গণে জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখা-এর আয়োজনে এবং সাতক্ষীরা জেলা মন্দির সমিতি-এর সহযোগিতায় এ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। উদ্বোধক ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জয় মহাপ্রভু সেবক সংঘ, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সুশান্ত কুমার ঘোষ, সভাপতি, জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখা। সঞ্চালনা করেন শ্রী সঞ্জীব ব্যানার্জী, সহ-সম্পাদক, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি।

অনুষ্ঠান শেষে ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তরা ভগবান শ্রীশ্রী জগন্নাথদেবের রথ টেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পুরো আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

প্রকাশের সময়ঃ ০৯:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬