০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

যশোরঃ যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগষ্ট) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন একটি ব্রীজের নিচে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার দুপুরে উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রীজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে’ কি কারণে ভিকটিমের মৃত্যু হয়েছে’ তা এখনো জানা সম্ভব হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

শার্শায় পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৮:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫