
ঢাকাঃ আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিএম (সেবা)।
বুধবার (১৯আগস্ট) ঢাকা জেলার মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জুলাই ২০২৬ মাসের পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম (সেবা) ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
এছাড়াও তিনি মে মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এর নিকট হতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট গ্রহণ করেন ।
উল্লেখ্য , আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমন,মামলার তদন্ত কাজ, অপরাধীদের গ্রেপ্তার, ও লাখ লাখ লোকের বসবাসের এই থানাটিকে আইনশৃঙ্খলা উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। তার কর্মকান্ডে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
বিশেষ করে মাদক নির্মুলে তার কঠোরতায় খুশি সাধারন মানুষ। ইতিমধ্যেই কিশোর গ্যাংরের উত্থান ঘটেছিল শিল্পাঞ্চল আশুলিয়ায়, সেটিও পুরোপুরি দমন করতে সক্ষম হয়েছেন পুলিশের এই সাহসী।
নিজস্ব প্রতিবেদক 














