০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী গ্রেপ্তার

লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। সোমবার, ২৪ আগস্ট ভোরে উপজেলার চাপারহাট উত্তর বত্রিশ হাজারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউসুফ আলী রংপুরের ‘নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক এবং সে উপজেলার কাঞ্চনশ্বর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

র‍্যবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা’ তার ছয় মাস বয়সী অসুস্থ সন্তানকে চিকিৎসা করাতে লালমনিরহাটে গেলে বাড়িতে একা ছিল মেয়েটি। এ সুযোগে অভিযুক্ত ইউসুফ আলী বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে কালীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যান।

পরে স্বজনরা ভুক্তভোগীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

ঘটনার পর অভিযুক্ত ইউসুফ আত্মগোপনে চলে গেলে তাকে গ্রেপ্তারে র্যা ব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটে চাপারহাট উত্তর বত্রিশ হাজারী গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইউসুফ আলীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব।

Tag :
About Author Information

জনপ্রিয়

সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার ‎গাঁজা- ইয়াবা উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৫:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬