০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় বাউল গানের আসরকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, মারধর, হুমকি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মো. জসিম।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের পূর্ব সাহেবপাড়া এলাকায় দুই নম্বর ওয়ার্ডবাসী আয়োজিত সংবাদ সম্মেলনে জসিম মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জসিম বলেন, সানারপাড় স্ট্যান্ড এলাকায় মিজান নামে এক ব্যক্তি বাউল গানের আসর পরিচালনা করতেন। ওই আসরের আড়ালে মাদক বিক্রি ও সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় বাসিন্দারা একাধিকবার এসব কর্মকাণ্ড বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই গানের আসর বন্ধ করে দেওয়া হয় বলে জানান জসিম।

তিনি অভিযোগ করেন, আসর বন্ধ হওয়ার পর একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মামলা করেছে। এমনকি নিজেদের বাউলগানের আসরের মালামাল নিজেরাই সরিয়ে ও ভাঙচুর করে এর দায় তাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই এ মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

জসিম বলেন, আমি একজন সৎ ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং নিজেদের অপকর্ম আড়াল করতেই এই বানোয়াট মামলা করা হয়েছে।

তিনি প্রশাসনের কাছে মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।
একই সঙ্গে ঘটনার সত্যতা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

অন্যদিকে, গত ২৬ জুলাই সাইনবোর্ড-সানারপাড় এলাকায় একটি বাউল শিল্পীর অফিসে হামলা, ভাঙচুর, মারধর, হুমকি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ আদালতে কোট পিটিশন মামলা দায়ের করেন তামিমা আক্তার। মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলাটির বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জেসমিন সরকার জানান, কোট পিটিশন মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৬:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬