০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলি ও ককটেল ফাটিয়ে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১১:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধ : মানিকগঞ্জের দৌলতপুরে চলতি পথে গতিরোধ করে গুলিও ককটেল ফাটিয়ে দিলীপ রাজবংশী দিলু নামে এক ব্যবসায়ীর ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে এক লাখ টাকাও ছিনতাই করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।‌
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮ দিকে বরংগাইল -টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে আসা জাকির হোসেন মৃধা (৩৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দৌলতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গেছে।

আটককৃত ছিনতাইকারী মো. জসিম উদ্দিন (৩৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী দিলীপ রাজবংশী দিলু (৪০) জানায়, ‘আমি দৌলতপুর বাজারে মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী। প্রতিদিনের মতোই আজ রাতেও আমি আমার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম।’

তিনি জনান, ‘পথিমধ্যে দুটি মোটরসাইকেল করে পাঁচজন ছিনতাইকারী আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আমাদের কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, ‘আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ছিনতাইকারীদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি বর্ষণ করে পালিয়ে যায় তারা।‌ এক পর্যায়ে দৌলতপুরের গাজীসাইল নামক স্থানের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।‌’
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, ‘ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।‌ এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গুলি ও ককটেল ফাটিয়ে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

প্রকাশের সময়ঃ ১১:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩