০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৬ টি হাতবোমা উদ্ধার

যশোরঃ যশোরের শার্শায় কবরস্থান মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার গোগা ইউনিয়নের গোগা (বাগানপাড়া) একটি কবরস্থান থেকে এ বোমা গুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক নামে এক ব্যক্তি তার পিতার কবর জিয়ারত করার জন্য গেলে কবরের ভেতর দুটি বালতিতে লাল ও কালো কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে শার্শা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেন।

ককটেল বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সচেতন মহলের ধারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে দুষ্কৃতিকারীরা ককটেল বোমা গুলো মজুত রাখা হতে পারে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, রবিবার দুপুরে ককটেল গুলো উদ্ধার করা হয়েছে, কে বা কারা ককটেল গুলো রেখেছে তা সনাক্তের চেষ্টা চলছে, বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৬ টি হাতবোমা উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৯:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫