১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

লালমনিরহাটঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় লালমনিরহাটে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের হামারবাড়িতে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট সদর আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এসময় মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক ও ফারুক আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন-সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, জেলার কালীগঞ্জ,আদিতমারী,হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা ও ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং মসজিদে নামাজের পর দোয়া মাহফিল আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

লালমনিরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশের সময়ঃ ০৪:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫