১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে সড়ক নির্মাণে নিম্নমানের ইট, কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী

দিনাজপুরঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের কাবিখা প্রকল্পের আওতায় সোলিং সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে গ্রামবাসী কাজ বন্ধ করে দেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতা পান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় জানায়, হাকিমপুরের ১ নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘাসুরিয়া গ্রামের দীর্ঘদিন ধরে বেহাল সড়কটি চলতি ২০২৫–২৬ অর্থবছরে ‘কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)’ প্রকল্পের মাধ্যমে সোলিং নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। সুলতানের বাড়ির মোড় থেকে আনিসুর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ ফুট সড়কটি সোলিং করতে ব্যয় ধরা হয় ২ লাখ ২ হাজার টাকা।

স্থানীয় লোকজনের অভিযোগ, কাজ শুরুর পরই তারা দেখেন ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক হোসেন ১ নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করছেন। এতে সড়কটি টেকসই হবে না এমন আশঙ্কায় তারা কাজ বন্ধ করে দেন।

কয়েকজন গ্রামবাসী বলেন, বছরের পর বছর কাদা পানিতে ভুগেছি। সোলিং হলেও কষ্ট কিছুটা কমে যেতো কিন্তু এখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ভালো মানের ইট না আসা পর্যন্ত কাজ শুরু হবে না।

এ বিষয় ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, ভালো ইটের সঙ্গে কিছু খারাপ ইট মিশে যেতে পারে। প্রথমেই যদি তারা ইট পরিবর্তনের কথা বলতেন, আমি বদলে দিতাম। কিন্তু কাজ শুরুর পরই বাধা দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের কার্যসহকারী জাহিদুল ইসলাম সাইট পরিদর্শন করে নিম্নমানের ইট ব্যবহারের প্রমাণ পান। তিনি বলেন, ভালো মানের ইট সরবরাহ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

হাকিমপুরে সড়ক নির্মাণে নিম্নমানের ইট, কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী

প্রকাশের সময়ঃ ০৪:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫