১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের কালীগঞ্জে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোল্লা আটক

লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলার আসামী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মোল্লা (৫০) কে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

রবিবার(৩০ নভেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার আলসিয়া বাজার এলাকা হইতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী হাজীরহাট এলাকার মৃত রেফাজ মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ইসলাম মোল্লা সন্ত্রাস বিরোধী আইনে মামলার আসামী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে৷ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

লালমনিরহাটের কালীগঞ্জে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোল্লা আটক

প্রকাশের সময়ঃ ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫