
যশোরঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায়’ বাগআঁচড়া সোনাতন’কাঠি অবস্থিত তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সোনাতন’কাঠি বায়তুলফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আবু সাঈদ।
দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মো. সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ 



















