০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিএনপির মনোনয়ন ক্রয় করলেন রোকন উদ্দিন বাবুল

লালমনিরহাটঃ লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ক্রয় করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।

রোববার (২১ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়ন ক্রয় করেন দিলিপ চন্দ্র রায়।

এদিকে ওই দিন রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়ন ক্রয় করছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে সেটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন
ও উদ্দেশ্যপ্রণোদিত।

রাজনৈতিক অনুসারীরা জানিয়েছেন, রোকন উদ্দিন বাবুল মূলত বিএনপির রাজনীতির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি দলের একজন একনিষ্ঠ ও নিবেদিত রাজনৈতিক নেতা। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী।

কিছু স্বার্থান্বেষী মহল তার স্বতন্ত্র প্রার্থী হওয়া বা স্বতন্ত্র মনোনয়নপত্র গ্রহণ করা নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি । তিনি দলের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং দলের হাই-কমান্ডের সিদ্ধান্তের বাইরে তার কোনো অবস্থান নেই।

তার পক্ষ থেকে তার কর্মী-সমর্থক, সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘কেউ এই ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। তিনি বিএনপির সাথেই আছেন এবং দলের একজন প্রার্থী হিসেবেই নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন। নেতা-কর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সত্যের সাথে থাকার এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানানো হয়েছে।’

এ বিষয়ে রোকন উদ্দিন বাবুলের সাথে কথা হলে তিনি জানান, ‘আমি দলের সিদ্ধান্তের বাহিরে কোন প্রকার স্বতন্ত প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করিনি। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ক্রয় করেছি। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এরূপ কাজ করছে যাতে আমি দলীয় (বিএনপির) মনোনয়ন থেকে বঞ্চিত হই । এ জন্য আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে।’

তিনি আদিতমারী-কালিগঞ্জ এলাকার জনগনের উদ্দেশ্য বলেন, ‘নেতা-কর্মীদের এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানান। কোন গুজবে কান দিবেন না। যেকোন সময়ে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের পাশে দাড়াব ইনশাআল্লাহ্।

এ বিষয় কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম জানান, ‘রোকন উদ্দিন বাবুল কোন স্বতন্ত্র ব্যানারে মনোনয়ন ক্রয় করেনি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ক্রয় করেছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

কালীগঞ্জে বিএনপির মনোনয়ন ক্রয় করলেন রোকন উদ্দিন বাবুল

প্রকাশের সময়ঃ ০২:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫