০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবুল

লালমনিরহাটঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট- ২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন পাওয়ায় হাজারো নেতাকর্মীর ভলবাসায় সিক্ত হলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র পাওয়ার পর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে উচ্ছ্বসিত জনতার ঢল নামে। ‘বাবুল ভাই’, ‘বাবুল ভাই’, ‘ধানের শীষ’, ‘ধানের শীষ’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় উপজেলার বিভিন্ন গ্রাম ।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগী ও রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে দলীয় হাইকমান্ড তার ওপর আস্থা রেখে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি। মনোনয়ন ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গতকাল তিনি ঢাকা থেকে মহিপুর ব্রীজে পৌঁছালে তাকে রিসিভ করতে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের কর্মী সমার্থকরা সহস্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে মহিপুর ব্রীজে উপস্থিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন ব্রীজ এলাকা।

পরে তিনি নেতা কর্মীদের নিয়ে নিজ বসার পথে রহওনা করেন। এ সময় কাকিনা বাজার,বানীনগর,দলগ্রাম এবং চাপারহাটে শতাধিক সাধারন মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে হাত নেড়ে অভিনন্দন জানান।

নিজ বাসায় ফিরে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রোকন উদ্দিন বাবুল বলেন, মনোনয়ন পাওয়ায় প্রথমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে সকল নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর দেশে গনতন্ত্রের উত্তোরন ঘটেছে। আজ আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে সেই অধিকারকে সমূন্নত রাখতে হবে। সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবুল

প্রকাশের সময়ঃ ০৬:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫