০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের শ্রীবরদীতে ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মহামান্য হাইকোর্টের ১৩৭০৫/২০২২ নং রিট পিটিশনের আদেশ অনুযায়ী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

১২ মার্চ বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীবরদী উপজেলার পূর্বঝিনিয়ায় মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-২, তেজারকান্দি এলাকায় মেসার্স ফাতেমা জিগজ্যাগ অটো ব্রিকস (বর্তমান নাম- মেসার্স মা জিগজ্যাগ অটো ব্রিকস) এবং পশ্চিম ঝিনিয়ায় মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকসে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া সহ কাঁচা ইট ধ্বংস করে সকল কার্যক্রম বন্ধ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস সহ কর্মচারীবৃন্দ।

অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

উপজেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে সরকার: ডা. সালাউদ্দিন বাবু

শেরপুরের শ্রীবরদীতে ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

প্রকাশের সময়ঃ ১০:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫