
গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুুরে ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগকরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুর রউফ খাঁন।
রবিবার (০৫ জুলাই) কাশিমপুরের হাতিমারা গ্রামের নিজ বাড়িতে জোরপূর্বক জমি জবরদক্ষলের চেষ্টাকারী চাঁদাবাজ ও ভূমিদস্যু রমজান আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিস্তারিত তথ্য তুলে ধরেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে মোঃ আব্দুর রউফ খাঁন বলেন, কিছু দিন আগে চাঁদাবাজ ও ভূমিদস্যু রমজান আলী আমার দুই ফ্যাক্টরির ম্যানেজারের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দবি করে। আমরা চাঁদা দিতে অস্বীকার করলে এই সন্ত্রাসের নেতৃত্বে আমার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ৮০ থেকে ৯৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ ঘটনার সত্যতা পায়। তখন আমি থানা মামলা করতে চাইলে কাশিমপু থানার ওসি মামলা নিতে অপারগতা প্রকাশ করে। এরপর আমি কোর্টে মামলা করলে তার বিরুদ্ধে এফআইআরও হলে তাকে গ্রেফতার করছে না কাশিমপুর থানা পুলিশ।
এই রমজান আলীর বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। সে পতিত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী লীগের নেতাদের সাথে মিশে নানা অপকর্ম করত। এবিষয় তার বিরুদ্ধে চাঁদাবাজি ধর্ষণসহ রয়ে প্রায় দুই ডজন মামলা। এখন বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সে বিএনপির নেতা হয়ে গেছে। তার অত্যাচারে এলাকার মানুষ ল অতিষ্ঠ। এতো অভিযোগ থাকার পরও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তাই সাংবাদিকদের মাধ্যমে প্রসাশনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। প্রশাসন যেন তাকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে।
এসময় সংবাদ সম্মেলনে এলাকার গন্যমান্য ব্যক্তবর্গসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#০৫-০৭-২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ 


















