০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকের নতুন হটস্পট হিজলগাড়ি, স্থানীয়দের উদ্বেগ

চুয়াডাঙ্গাঃ দর্শনা থানা পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযান এবং এলাকাবাসীর মাদকবিরোধী আন্দোলনের ফলে থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক কারবার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন করে চুয়াডাঙ্গার দর্শনা থানার হিজলগাড়ি এলাকা মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়া এবং একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে একাধিক ব্যক্তি প্রকাশ্যে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

একাধিক স্থানীয় সূত্রের দাবি, হিজলগাড়ি মাঝেরপাড়ার মৃত কাশেমের ছেলে তরিকুল, বাজারপাড়ার আমাজাদ হোসেনের ছেলে আজহার, মাঝেরপাড়ার ঘরজামাই সাত্তার, মাঝেরপাড়ার হামিদের ছেলে জুয়েল এবং বেলতলাপাড়ার মৃত মকসেদের ছেলে হাতেম হিজলগাড়ি বাজার ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। এছাড়া স্থানীয়ভাবে পরিচিত এক কথিত ছাত্রনেতার বিরুদ্ধেও মাদক কারবারে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, মাদক কারবারিদের কারণে এলাকার কিশোর ও তরুণদের একটি অংশ নেশায় জড়িয়ে পড়ছে। ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত এসব অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে দর্শনা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সচেতন মহল বলছে, শুধু পুলিশের অভিযান নয়, মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে হিজলগাড়িসহ পুরো এলাকায় মাদকের বিস্তার রোধ করতে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে ডা. সেকান্দর আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকের নতুন হটস্পট হিজলগাড়ি, স্থানীয়দের উদ্বেগ

প্রকাশের সময়ঃ ০৩:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬