০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরের ঘোপ বাওড়ে মুগ্ধতার সূর্যাস্ত, গোধূলির রঙে অপূর্ব প্রকৃতি

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরাঃ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক নীরব মঞ্চ যেন মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়। দিনের ব্যস্ততা শেষে আকাশে সূর্য যখন ধীরে ধীরে অস্ত যেতে থাকে, তখন বাওড়ের পাড়জুড়ে নেমে আসে এক মায়াবী গোধূলি।

সবুজ প্রান্তর,শান্ত জলরাশি, সারি সারি তালগাছ আর আকাশজুড়ে ছড়িয়ে পড়া সূর্যের লালচে আভা মিলেমিশে তৈরি করে মনোমুগ্ধকর এক দৃশ্য।

সম্প্রতি ঘোপ বাওড়ে এমনই এক গোধূলি অপরূপ বিশাল সবুজ মাঠের শেষ প্রান্তে অস্তগামী সূর্য যেন রক্তিম রঙে সাজিয়ে দেয় দিগন্ত।

বাওড় এলাকায় দাঁড়িয়ে থাকা তালগাছগুলোর সারি সূর্যের শেষ আলোয় তৈরি করে নান্দনিক এক প্রতিচ্ছবি। আকাশের সোনালি ও লালচে আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারদিকে,বদলে যায় পুরো পরিবেশের রূপ। ঘোপ বাওড়ের পরিবেশ হয়ে ওঠে আরও শান্ত ও স্নিগ্ধ।

মৃদু বাতাস,পাখির ঘরে ফেরার ব্যস্ততা আর নীরব প্রকৃতি মিলিয়ে তৈরি হয় এক প্রশান্ত আবহ। শহুরে কোলাহল ও ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় দূরে থাকতে অনেকেই বিকেলে এখানে এসে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করেন।

ঘোপ বাওড়ের সূর্যাস্ত শুধু চোখে দেখার মতো একটি দৃশ্য নয়; এটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি। দিগন্তজুড়ে সূর্যের শেষ আলো আর সবুজের বিস্তৃত প্রান্তর মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। শান্ত পানির ওপর গোধূলির প্রতিচ্ছবি আর দূরে সারি সারি তালগাছ প্রকৃতির সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা।

প্রকৃতি যখন নীরব থাকে, তখন তার সৌন্দর্যই যেন সবচেয়ে বেশি কথা বলে। ঘোপ বাওড়ের গোধূলিলগ্ন সেই নীরব সৌন্দর্যেরই এক অনন্য প্রকাশ-যেখানে দিনের শেষ আলোয় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় ব্যস্ততা,আর মানুষ ফিরে পায় প্রকৃতির সান্নিধ্যে একটুখানি প্রশান্তি।

Tag :
About Author Information

জনপ্রিয়

১০ বছর পর হুইলচেয়ারে বসে ঘরের বাইরে বের হলেন জমেলা বেগম, পাশে জেলা প্রশাসক

মহম্মদপুরের ঘোপ বাওড়ে মুগ্ধতার সূর্যাস্ত, গোধূলির রঙে অপূর্ব প্রকৃতি

প্রকাশের সময়ঃ ১০:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬