০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় লায়ন্স ক্লাবের গভর্নর শহিদুল ইসলাম কারাগারে

ঢাকাঃ লায়ন মোহাম্মদ শহিদুল ইসলামের বিরুদ্ধে ৩কোটি টাকা অর্থ আত্মসাৎ ও চেক প্রতারণার মামলায় জেল হাজতে আটক হয়েছেন।

মঙ্গলবার (২০অক্টোবর)মামলার বাদী আল আমিন হোসাইন জানায়, লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, ও কাজী জহিরুল ইসলাম সুমন ওরফে পারেক্স প্রতারণার মাধ্যমে ৩কোটি টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় আলামিন হোসাইন ঢাকার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

উক্ত মামলায়, পুলিশ শহিদুল ইসলাম কে গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরণ করে। পরবর্তীতে এক মাসের মধ্যে টাকা পরিশোধ করবে মর্মে অঙ্গীকার দিয়ে কোর্ট থেকে জামিন গ্রহণ করে। এরপরে বাদির টাকা না দিয়ে তালবাহানা করে ঘুরাইতে থাকে। এবং আসামি পলাতক হয়ে যায়।

পরবর্তীতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে শহিদুলের নিকট আত্মীয় বহুরূপী প্রতারক রাজিবের মাউতাইলের বাসা থেকে কদমতলী থানার পুলিশ শহিদুল-কে গ্রেপ্তার করে। পরবর্তীতে কদমতলী থানা পুলিশ ধৃত আসামী শহিদুলকে মিরপুর পল্লবী থানায় হস্তান্তর করেন। পল্লবী থানা পুলিশ আসামি শহিদুলকে বিজ্ঞ সিএম এম আদালতে প্রেরণ করেন। সিএমএম আদালত আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ লায়ন্স ক্লাবের গভর্নর নির্বাচিত হয়েছেন। এরকম একজন ব্যক্তি কিভাবে লায়ন্স ক্লাবের গভর্নর নির্বাচিত হলেন সেটি নিয়ে না না প্রশ্ন দেখা দিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

প্রতারণার মামলায় লায়ন্স ক্লাবের গভর্নর শহিদুল ইসলাম কারাগারে

প্রতারণার মামলায় লায়ন্স ক্লাবের গভর্নর শহিদুল ইসলাম কারাগারে

প্রকাশের সময়ঃ ১১:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬