
মানিকগঞ্জঃ “নারীর জ্ঞান, যত্নে বাঁচাও পরিবেশের প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK), স্টেপ টুওয়ার্ডস ডেভেলপমেন্ট, গ্রিন কোয়ালিশন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের এগারোশ্রী গুরুদাস মন্ডলের বাড়ীতে স্থানীয় গ্রামীণ নারীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রামীণ নারীনেত্রী আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
উন্নয়নকর্মী রাশেদা আক্তার ও আয়েশা মোস্তাফিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,,”কৃষি কাজের আদি সূচনা ঘটেছিল নারীর হাত ধরেই।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই গ্রামীণ উন্নয়নে গ্রামীণ নারীদের কোনো বিকল্প নেই। গ্রামীণ নারীদের শ্রম, জ্ঞান ও অবদানকে যথাযথ স্বীকৃতি প্রদান, তাদের কাজের পরিধিকে আরও উৎসাহিত করবে।” তিনি আরো বলেন,একটা চার দেয়াল কে ঘর হিসেবে তৈরি করে নারী। একমাত্র নারীই পারে একটা সংসার তৈরি করতে, আর এই সংসার যে তৈরি করতে পারে সেই নারী শক্তির ক্ষমতা অশীম। তাই যার যার সন্তানকে ছেলে এবং মেয়ে হিসেবে তৈরি না করে মানুষ হিসেবে তৈরি করার আহ্বান জানান।
ফসলের বীজ সম্পর্কে জেলা প্রশাসক বলেন,একসময়ের দেশীয় বীজ এখন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আগের দিনে আমাদের নানী দাদীরা জাংলায় যে সিমটা হতো সেটার বীজ রেখে দিতো ।এখন হয়তো তাআর করে না। প্রকৃতিকে সংরক্ষণের যে প্রবণতা তা নারীদের হাত ধরেই টিকে থাকবে।
আর এটা সংরক্ষণ, রক্ষণা বেক্ষন করে থাকে নারীরা। আপনার ঘরের চারপাশ পরিচ্ছন্ন রাখা, আপনার সন্তানকে স্কুলে পাঠানো এইসব ছোট ছোট কাজগুলো দিয়ে নারীরাই একটা সমাজকে বদলে দিচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। সংসারে যেমন মায়ের ভূমিকা আলাদা করে বুঝা যায় না। কিন্তু মা না থাকলে তখন বোঝা যায় তিনি কি ছিলেন। তাই কন্যা সন্তানদেরকে অবহেলা না করে সঠিকভাবে বড় করে মানুষ করে গড়ে তুলেন,আমাদের প্রশাসন সব সময় নারীদের পাশে আছে মায়েদের পাশে আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি নাসরিন,, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানা, সদর উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া আক্তার, গ্রিন কোয়ালিশন সভাপতি কৃষিবিদ ড. আব্দুল খালেক, অধ্যাপক আনিসুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং শিক্ষক নেতা মির্জা ইস্কান্দার।
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, স্টেপ টুওয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী খাদিজা মাহবুব সন্ধা এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
সমাবেশ শেষে গ্রামীণ পরিবেশবান্ধব কৃষি চর্চায় বিশেষ অবদান রাখায় নার্গিস বেগম, রেশমা আক্তার, বাসনা বিশ্বাস, চায়না আক্তার,হোসনে আরাসহ ৩৬ জন কৃষাণীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
শেষে স্থানীয় কৃষান- কৃষানীদের আয়োজিত কৃষাণীদের রক্ষিত দেশীয় বীজ, চাষকৃত উদ্ভিদের বৈচিত্র্য প্রদর্শন,গ্রামীন খাদ্য পিঠা পুলি, হস্তশিল্প এবং পরিবেশবান্ধব কৃষি উপকরণসহ প্রদর্শিত উদ্ভাবনী বিভিন্ন কৃষি প্রযুক্তির স্টল পরিদর্শন
করেন।
আব্বাসী স্টাফ রিপোর্টার 

















