০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে মন্দির থেকে মূর্তি ও স্বর্ণালংকার চুরি

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে তুষ ভান্ডারে শ্রী শ্রী ভবোতারিণী কালী মন্দির থেকে কালী ও শিবের পিতলের মূর্তি চুরি হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ভোর ৪টার মধ্যে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মন্দিরের দুটি দরজার তালা ভেঙ্গে চোরেরা চার লাখ টাকার বেশি মূল্যের পিতলের আসবাবপত্রসহ সোনা-রূপার অলংকার নিয়ে গেছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস বলেন, ‘১৫০ বছরের পুরোনো মন্দিরে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। একটি সংঘবদ্ধ চক্র প্রতিমা, অলংকার, আসবাবপত্র চুরি করেছ।

মন্দিরের পুরোহিত আশিস চন্দ্র চক্রবর্তী জানান, শুক্রবার সকালে তিনি নিয়মিত পূজার জন্য মন্দিরে এলে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। তালা ভাঙ্গা ছিল এবং প্রতিমা, অলংকার এবং আসবাবপত্র অনুপস্থিত ছিল।

তিনি বলেন. বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটি ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক মন্দির পরিদর্শন করেন।

এ বিষয়ে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘চুরিটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। মন্দিরটি সুরক্ষিত ছিল, কিন্তু সংগঠিত চোরেরা দুটি তালা ভেঙ্গে জিনিসপত্র চুরি করতে সক্ষম হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে এবং চুরি যাওয়া মূর্তি, অলংকার এবং আসবাবপত্র উদ্ধার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

লালমনিরহাটে মন্দির থেকে মূর্তি ও স্বর্ণালংকার চুরি

প্রকাশের সময়ঃ ১০:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫