০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শর্শায় ৪ হাজার পিস ইয়াবা পাচারকালে মা-ছেলে গ্রেপ্তার

যশোরঃ যশোরের শার্শায় মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারের সময় মা-ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন। এর আগে দুপুর আনুমানিক দুইটার সময় শার্শা উপজেলার বাগড়ী-বেলতলা এলাকা থেকে তাদের মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোছাঃ হালিমা খাতুন রিনা (৪৭) ও সাকিব হোসেন রানা (২৫), তারা দুজনে সম্পর্কে মা-ছেলে। দুজনে শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান পাচার হবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বেলতলা টু পশ্চিমকোটা সড়কে কাঠ ব্যবসায়ী ওসমান সরদারের বাড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করেন। পরে তাদের দেহ তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্য থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতার জানান- গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান- মাদক কারবারিদের বিরুদ্ধে চলোমাণ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শর্শায় ৪ হাজার পিস ইয়াবা পাচারকালে মা-ছেলে গ্রেপ্তার

শর্শায় ৪ হাজার পিস ইয়াবা পাচারকালে মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:৫২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬