০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপথের তমিজ উদ্দিনকে এবার উপজেলা পরিষদে দেখতে চান তৃণমূল

  • হুমায়ুন কবির
  • প্রকাশের সময়ঃ ১১:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ঢাকাঃ আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে প্রার্থী হিসেবে দেখতে চান বিএনপি ও এর সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে তাঁর পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে প্রচার চালাচ্ছেন সমর্থকেরা।

সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, মামলা-হামলা ও নির্যাতনের মুখে রাজপথে থাকা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দেওয়ার কারণে তমিজ উদ্দিন তৃণমূলের নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ। তারা মনে করেন, সাভার উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তমিজ উদ্দিনকে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পেলে সাধারণ মানুষের উন্নয়ন হবে।

সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ত্যাগী নির্যাতিত ও নিপীড়িত’ নেতাকর্মীদের মূল্যায়নের অংশ হিসেবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তমিজ উদ্দিনের প্রার্থিতা বিবেচনা করা উচিত।

মোহাম্মদ তমিজ উদ্দিন বর্তমানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটিতে তাঁকে সভাপতি এবং মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়।

এরপর ২০২৬ সালের জুনে সাভার থানা ও সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণাতেও তমিজ উদ্দিন ও মাহফুজ ইকবালের স্বাক্ষর ছিল।

সমর্থকদের ভাষ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবির আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তমিজ উদ্দিন সক্রিয় ছিলেন। আন্দোলন-সংগ্রামের সময় তিনি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তাঁর অনুসারীদের দাবি।

এ ছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকা জেলার আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করছেন তাঁর অনুসারীরা। তাঁদের ভাষ্য, ওই সময়ে ছাত্র-জনতাকে সংগঠিত করে সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় আন্দোলন জোরদারে ভূমিকা রাখেন তমিজ উদ্দিন।

তাঁর সমর্থকেরা বলছেন, সাভার উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, নাগরিকসেবা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করার প্রত্যাশা রয়েছে তাঁদের। এ কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাঁকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান তাঁরা।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, আগামী উপজেলা নির্বাচনে ত্যাগী নেতা তমিজ উদ্দিন সকলের পছন্দের প্রার্থী। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা রয়েছে। আমরা আশা করি, তমিজ উদ্দিনকে ঘিরে নেতাকর্মীদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা আরও বিস্তৃত হবে।

এদিকে গত ১৩ সেপ্টেম্বর তমিজ উদ্দিনের পক্ষ থেকে আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয় মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে, তমিজ উদ্দিন নির্বাচনে প্রার্থী হলে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার নিয়ে মাঠে নামবেন তিনি।

তবে আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত কারা থাকছেন এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে তা নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপে স্পষ্ট হবে।

কালবেলার সঙ্গে আলাপকালে তমিজ উদ্দিন বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেও আমি সম্মুখসারির যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে রাজপথে থেকেছি। একজন ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে এখন আমার লক্ষ্য সাভার উপজেলার ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করা।

আমি সাভারের উন্নয়ন করতে চাই। ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। সাভারের সাধারণ মানুষের প্রত্যাশা, অধিকার ও উন্নয়নকে সামনে রেখে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ সাভার গড়ে তুলতে আমি কাজ করে যেতে চাই।

Tag :
About Author Information

জনপ্রিয়

রাজপথের তমিজ উদ্দিনকে এবার উপজেলা পরিষদে দেখতে চান তৃণমূল

রাজপথের তমিজ উদ্দিনকে এবার উপজেলা পরিষদে দেখতে চান তৃণমূল

প্রকাশের সময়ঃ ১১:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬