০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে শর্তে টঙ্গীতে ইজতেমা করার সুযোগ পেল সাদপন্থিরা

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেয়েছেন তাবলিগ জামায়াত বাংলাদেশের মাওলানা সাদের অনুসারীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর ১৪-১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।

প্রজ্ঞাপনে, বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৩টি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১. তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

২. তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।

৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবসে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরণ

যে শর্তে টঙ্গীতে ইজতেমা করার সুযোগ পেল সাদপন্থিরা

প্রকাশের সময়ঃ ০৫:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫