
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ–সিংগাইর সড়কের পালড়া এলাকায় পন্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রোমান নামে ৩১ বছরের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পালড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রোমান সদর উপজেলার বেতিলা – মিতরা ইউনিয়নের মিতরা গ্রামের হযরত আলীর ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকরাম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রোমান মোটরসাইকেলযোগে আউটপাড়া থেকে মিতরা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পালড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পন্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মরদেহ উদ্ধারকরে মানিকগঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে। ট্র্কটি জব্ধকরা করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।।
এবি আব্বাসী,,স্টাফ রিপোর্টার 


















