
ঢাকাঃ ঢাকা জেলার সাভার মডেল থানাধীন তেতুলঝোড়া এলাকার চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যাকান্ডের একমাত্র আসামি মো: মাজাহারুল হক বিপ্লব কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব। এর আগে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আসামীর নামঃ মো: মাজাহারুল হক বিপ্লব (৪০), পিতা-মোঃ মোজ্জাম্মেল হক স্বপন, স্থায়ী ঠিকানা-হিয়াতপুর, ডাকঘর-জালালাবাদ, থনা -গোবিন্দগঞ্জ , জেলা-গাইবান্ধা।
সূত্র জানায়, ভিকটিম মোসাঃ সাদিয়া আক্তার টুম্পা (৩০), পিতা-মৃত আব্দুস সাত্তার, মাতা- মৃত সোহানী বেগম, গ্রাম- বিয়াঘাট, পোষ্ট-গুরুদাসপুর, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর এর সাথে গত ০৩/০২/২০২৬ তারিখে আসামী মো: মাজাহারুল হক বিপ্লব (৪০), পিতা-মোঃ মোজ্জাম্মেল হক স্বপন, স্থায়ী ঠিকানা-হিয়াতপুর, ডাকঘর-জালালাবাদ, থনা-গোবিন্দগঞ্জ , জেলা-গাইবান্ধা এর সহিত মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্কের সূত্রে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর হইতে ভিকটিম তাহার পরিবারের অজান্তে তাহার স্বামীর সাথে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া ইউনিয়নস্থ শাহী মসজিদ সংলগ্ন মোঃ সমসের আলী এর বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করিতে থাকে। বিবাহের পর হতে পরোকিয়ার সন্দেহে শারীরিক ও মানসিক ভাবে অত্যচার ও বিভিন্ন সময় ঝগড়া করিতে থাকে। ভিকটিমকে তার আসামী তার ভাড়া বাসার মধ্যে হত্যা করে বাইর হতে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বাসার মালিক মোঃ সমসের আলী ১৩/০৩/২০২৬ তারিখ রাত অনুমানিক ১০.০০ ঘটিকার সময় উক্ত বাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান যে ঘরের লাইট ও ফ্যান চালানো অবস্থায় ঘরের বাহিরে তালা লাগানো রয়েছে এবং জানালা খোলা থাকার কারণে তিনি জানালা দিয়ে উকি মেরে দেখেন রুমের ভিতরে চৌকির উপর ভিকটিম শোয়া অবস্থায় রয়েছে তার পর অনেক ডাকা ডাকির পর কোন সাড়া না পাওয়ায় সন্দেহ হলে ৯৯৯ ফোন করেন। সাভার থানার পুলিশ ঘটনা স্থলে হাজির হলে স্থানীয় লোকজনের সহয়তায় দরজার তালা ভেঙ্গে ভিকটিমকে মৃত ও ভিকটিমের নাক ও মুখদিয়ে ফ্যানা ও রক্ত নির্গত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশ কর্তৃক ভিকটিমের পরিবারকে মোবাইল ফোনে সংবাদ প্রদান করা হয়। অত:পর থানা পুলিশ ভিকটিমের সুরতহাল করতঃ ময়না তদন্তের জন্য লাশ শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকায় প্রেরণ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদকঃ 


















