০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৯:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে বেড়ানোর নাম করে নৌকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (৯ এপ্রিল) সকালে অভিযুক্ত সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রাতে তাকে গাইবান্ধা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত কনক গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের বোয়ালী খেয়াঘাট এলাকার ইউনুস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে ফেসবুকের মাধ্যমে কনকের সঙ্গে ভুক্তভোগী ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে কনক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। সেই সুবাদে গত ৭ এপ্রিল ওই তরুণীকে বেড়ানোর কথা বলে বালাসী ঘাটে ডেকে নেন। পরে একটি নৌকায় ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন রাতে ওই যুবককে একমাত্র আসামি করে ফুলছড়ি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করে ভুক্তভোগী তরুণীর পরিবার। মামলার পর রাতেই অভিযান চালিয়ে সদর এলাকা থেকে অভিযুক্ত কনককে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা ও যুবককে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

Tag :
About Author Information

জনপ্রিয়

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরিদুল, আমদানি-রপ্তানি বৃদ্ধির আহ্বান

গাইবান্ধায় তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

প্রকাশের সময়ঃ ০৯:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫