০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নিখোঁজের দু’দিন পর এক নারীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৭:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে নিখোঁজের দু’দিন পর খালেদা বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদী সংলগ্ন চরের একটি মরিচক্ষেত থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খালেদা বেগম কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ডাকপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদী সংলগ্ন চরের একটি মরিচক্ষেতে বিবস্ত্র অবস্থায় একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সদর থানার পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্যে মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিখোঁজ খালেদা বেগমের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি খালেদা বেগমের বলে তারা
শনাক্ত করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

উপজেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে সরকার: ডা. সালাউদ্দিন বাবু

শেরপুরে নিখোঁজের দু’দিন পর এক নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৭:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫