১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় আবারও জামিন পেলেন গায়ক নোবেল

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০২:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

ঢাকাঃ প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আবারও জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল।

রবিবার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালত অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত পাঁচ হাজার টাকা মুচলেকায় এ জামিন দেন। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন জানান, এর আগে গত ২ এপ্রিল আদালত নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুনরায় জামিন চেয়ে আবেদন করা হলে আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় ধরে ওই তরুণীর কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা হাতিয়ে নেন নোবেল।

এ ঘটনায় আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআই অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন জমা দেয়।

উল্লেখ্য, মামলায় নোবেলের পাশাপাশি তার মা, স্ত্রী, সহকারীসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

প্রতারণার মামলায় আবারও জামিন পেলেন গায়ক নোবেল

প্রকাশের সময়ঃ ০২:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬