০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

লালমনিরহাটঃ র‍্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান পরিচালনা করে কচটেপ দ্বারা মোড়ানো ১৩২ বোতল ফেনসিডিল জব্দসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ওয়াহেদ আলীর মেয়ে রুপালী বেগম (৪৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা এলাকার মন্টু মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২৪) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া এলাকার লুৎফর প্রামানিকের মেয়ে মোমেনা খাতুন (৪৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

র‍্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশের সময়ঃ ০৪:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬