
সিলেটঃ সরকারি মদন মোহন কলেজের ১৯৯২ সালের বিএনসিসির ক্যাডেট, বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা), সিলেট এর সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ এবং ঢাকা সিএমএইচ হসপিটালের বিগ্রিডেয়ার জেনারেল ডাঃ মুরসালিন-এঁর ছোট ভাই আহমদ উল-মুহাইমিন চৌধুরী টিপু দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীনরত অবস্থায় ০৭/০৪/২০২৬ ইং রোজ মঙ্গলবার দুপুর ০১:০০ টার সময় ইন্তেকাল করেছেন।
গত ০৮/০৪/২০২৬ ইং রোজ বুধবার তার নিজ বাড়িতে (ফুলবাড়ী, মিরাপাড়া, গোলাপগঞ্জে দুপুর ২:০০ টার সময় জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা), সিলেট ইউনিট-এর সম্পাদক বিভাস রায়, সাবেক সম্পাদক ও নির্বাহী সদস্য হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমদ, কো-অপ্ট-সদস্য মোহাম্মদ জাকির হোসাইন, সদস্য হারুনুর রশিদ হারুন, সদস্য জিল্লুর রহমান প্রমুখ।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও বড় এক ভাই-ভাবী, ভাতিজা. ছোট একই ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তান রেখে যান। বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা), সিলেট-এর পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আমিনুল ইসলাম চৌধুরী, সিলেট 


















