
ঢাকাঃ বর্নাট্য আয়োজনে সাভার ডিওএসএইচে বৈশাখী উৎসব পালন করেছে সূহৃদ নামক সংগঠনের সকল সদস্যরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সাভার ডিওএসএইচ এর ৯ং রোডের ১৬৮ নম্বর বাসায় সকলের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিতটি এক আলাদা আবাহ তৈরি করে।
এসময় সূহৃদের সকল সদস্যদের সাদা ট্রিশার্ট ও লাল গামছায় চিরচেনা বাঙালির সাজসজ্জার কথা স্বরণ করিয়ে দেয়। কর্মব্যস্ত সবাই দীর্ঘদিন পর এক ছাতার নিচে আসতে পেরে আনন্দে আপ্লূত হয়ে পরেন।
সবশেষে বাংলার চিরচেনা খাবার খুুদের ভাত, বিভিন্ন পদের ভর্তা, ইলিশ মাছ ভাজা, ছাতু, তরমুজ, দেশি কলাসহ আরো নানা খাবার পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদকঃ 


















