০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকাঃ আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় দিনে দুপুরে প্রকাশ্যে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (১৫ এপ্রিল)  দুপুর তিনটায় আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

সন্ত্রাসী হামলায় নিহত যুবক ফয়সাল মোল্লা (৩৬) তিনি আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার ছেলে।

নিহতের বাবা জানায়, তার ছেলে দীর্ঘদিন ধরে পাশে মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিল এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন নিয়ে নিলে আজ দুপুর তিনটায় ওই মোবাইল ফোন দুটি মাদক ব্যবসায়ীদের ফেরত দেওয়ার জন্য ফোন করে একটি খালি জায়গায় ডাকেন। পরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ি নিহতের লাশ উদ্ধার করেছে। এবিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, হত্যাকারীদের আটকের  চেষ্টা চলছে। অপরদিকে সাভারের জাদুরচর এলাকায় একটি মাদ্রাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় গোলাম রহিম নামের ১৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময়ঃ ০৭:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬