১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়া শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর র‍্যাবের হাতে গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

ঢাকাঃ আশুলিয়া বেশ কয়েকট মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্প। এর আগে গতকাল তাকে আশুলিয়ার জামগড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ হিমেল মীর (২৬), জামগড়া (মীর বাড়ী), এলাকার মোঃ  জামান মীরের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া এলাকায়  দীর্ঘ দিন যাবৎ আসামী হিমেল মীর ও তার ক্যাডার বাহিনীর সহযোগীতায় আশুলিয়ার বিভিন্ন এলাকাতে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে আসছে। তারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই,  চাঁদাবাজি করে এবং চাঁদার টাকা না পেলে মারধরসহ শারীরিক নির্যাতন করে।

এছাড়া প্রাণে মারার হুমকি প্রদান করা ছাড়াও  বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে । তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা য়ায়।

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

আশুলিয়া শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর র‍্যাবের হাতে গ্রেফতার

প্রকাশের সময়ঃ ১০:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬