১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ‎হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎‎১৫ এপ্রিল (বুধবার) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার পহেলা বৈশাখ দিবাগত মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান হতে খুলি চুরি হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধূকশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও একই গ্রামেরই প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার পহেলা বৈশাখ দিবাগত মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান হতে খুলি চুরি হয়।

এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির দায়ে শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদি হয়ে বুধবার হরিরামপুর থানায় গ্রেপ্তারকৃত তিনজনের নাম উল্লেখ করে ২৯৭/৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৫। ওই দিন বিকেলেই বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

‎এ বিষয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আয়ঘাতসহ শ্মশান ঘাট থেকে খুলি চুরির অভিযোগে মামলা করেন স্মশান ঘাটের সভাপতি। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

মানিকগঞ্জের ‎হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেপ্তার ৩

প্রকাশের সময়ঃ ০৭:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬