১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে টিন কেটে সাউন্ড সিস্টেম ভাড়ার দোকানে চুরি 

মোঃ চঞ্চল মাহমুদ খানঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর-তেওতা গ্রামে একটি সাউন্ড সিস্টেম ভাড়ার দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে চূর্ণকার বাড়ির সামনে অবস্থিত দোকানটিতে এ ঘটনা ঘটে।

দোকান মালিক আলমাস মিয়া জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে সাউন্ড বক্সসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। বুধবার (২৯ এপ্রিল) সকালে দোকান খুলতে এসে তিনি বিষয়টি জানতে পারেন। তার দাবি, প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ও নগদ ৭ হাজার টাকা চুরি হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ও একটি ওড়না ফেলে রেখে যায় চোরেরা।

স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত চুরির ঘটনা হতে পারে। ঘটনার আগের রাতে দোকানের আশপাশে সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

মানিকগঞ্জে টিন কেটে সাউন্ড সিস্টেম ভাড়ার দোকানে চুরি 

প্রকাশের সময়ঃ ০৪:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬