০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিসিবি পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিদ্ধিরগঞ্জে গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ফায়ারসার্ভিসের আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে৷ শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বিকেল সোয়া ৫ টায় আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই ট্রান্সফরমারটিতে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে আগুনে ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমার (MTR-1) আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের হিসাবে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৫ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিসিবি পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে আগুন

প্রকাশের সময়ঃ ০৯:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬