
পঞ্চগড়ঃপঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে শান্ত নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মে) সকাল ৯টায় উপজেলার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত (৩৮) ঠাকুরগাঁওয়ের কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা। সে বাসচালকের সহকারী ছিলেন।
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামে বাসটি বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছলে এক যাত্রী গাড়িতে উঠার জন্য হাত তোলেন। এ সময় চালক গাড়ি দাঁড় করানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারায়। গেটে দাঁড়িয়ে থাকা হেল্পার শান্ত পড়ে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোদা থানার ওসি সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 


















