১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাক্ষেতে কাজ করার সময় আকাশে মেঘ দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ইউসুফ আলী (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বজ্রপাতের পর কিছু সময় একই স্থানে দাঁড়িয়ে ছিলেন ইউসুফ। পরে পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মাষ্টার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি মৃতের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৫:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬