০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শেরপুরঃ শেরপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এর ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ বিরতির পর পুনরায় শুরু হওয়া এ প্রতিযোগিতার ছেলেদের ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল খেলোয়াড়, কোচ ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “নতুন কুড়ি স্পোর্টসের এই আয়োজন আমাদের জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে। আমি বিশ্বাস করি, এই মাঠ থেকেই উঠে আসা প্রতিভারা একদিন বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ গড়ে তোলার আহ্বান জানান। জেলার উদীয়মান খেলোয়াড়দের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের উল্লাস আর করতালিতে পুরো স্টেডিয়াম এলাকা এক আনন্দপুরীতে পরিণত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  ‘বাউল বিসর্গ’ অনুষ্ঠিত

শেরপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৮:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬