
ঢাকাঃ ঢাকা-আরিচা মহাসড়কের নয়েরহাট এলাকায় টাকের ধাক্কায় ধামরাইয়ের দেবসাই গ্রামের মান্নান(৬০) নামের এক পথচারী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার (১০ মে) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট নামক স্থানে অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের জন্য লোকটি দাঁড়িয়ে ছিল।
এ সময় ঢাকা গামী একটি ট্রাক রাস্তার দাঁড়িয়ে থাকা লোকটিকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় দ্রুত ধামরাইয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সাভার হাইয়ে পুলিশ ঘটনাস্থল দর্শন করে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে পুলিশ জানায়।
নিজস্ব প্রতিবেদক 


















