১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে বাবা ও ভাইয়ের মৃত্যু

দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দরে জমি সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ পিতা দলু মিয়া (৭০)। একই ঘটনায় বাবাকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন তার আরেক ছেলে কাবিল (৩২)।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ফতেজংপুর এলাকার একটি ভুট্টাখেতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দলু মিয়া নিজ জমির ভুট্টা মাড়াই করতে গেলে তার দুই ছেলে সাদেকুল ও সাকিব এতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা লাঠি দিয়ে দলু মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

এ সময় বাবাকে রক্ষা করতে তার আরেক ছেলে কাবিল এগিয়ে আসলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ইনচার্জ মাহামুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে বাবা ও ভাইয়ের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৬:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬