০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে মহিলা ক্রিকেটের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরঃ শেরপুরে মহিলা ক্রিকেটের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ জুন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুর জেলার মহিলা ক্রিকেটারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় বিশিষ্ট সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়া, জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বাবা মোঃ সিরাজুল হক, স্থানীয় আইডিয়াল ক্রিকেট একাডেমির মহিলা ক্রিকেটের কোচ রাজীব আহমেদ, স্থানীয় মহিলা ক্রিকেটার, কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শেরপুরে মহিলা ক্রিকেটের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এ জেলার নারী ক্রিকেটাররাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। তিনি মহিলা ক্রিকেটের বিকাশে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত অতিথি, কোচ ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ খাতের উন্নয়নে জেলা প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  ‘বাউল বিসর্গ’ অনুষ্ঠিত

শেরপুরে মহিলা ক্রিকেটের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১০:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬