
ঢাকাঃ আশুলিয়ায় নিজের মেয়েকে দীর্ঘদিন যাবত ধর্ষণের অভিযোগে বাবা সুলতান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার মাসুদের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে ।
গ্রেপ্তারকৃত সুলতান (৪২) বরিশাল জেলার মুলাদি থানার বাটামারা গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে । সম্প্রতি মেয়েকে ধর্ষণের অভিযোগ সামনে এলে বিষয়টি এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে বাবা সুলতান’কে হেফাজতে নিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুলতান নামে এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ ও প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 



















