০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের বিকেএসপিতে স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং-২০২৬ সেমিনার অনুষ্ঠিত 

ঢাকাঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১৬-১৮ জুন ২০২৬ তারিখ “Sports, Exercise Medicine & Rehabilitation with Basic Life Support Training-2026” (স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং-২০২৬) শীর্ষক তিন দিনব্যাপী একটি বিশেষায়িত সেমিনারের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সেমিনারের শুভ উদ্বোধন করেন।

এসময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক, প্রশিক্ষণ, কর্নেল মোঃ গোলাম মাবুদ হাসান , পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।

বর্তমান বিশ্বে ক্রীড়াবিদদের পারফরম্যান্স উন্নয়ন, আঘাত প্রতিরোধ, দ্রুত পুনর্বাসন এবং জরুরি চিকিৎসা সেবার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে আয়োজিত এই সেমিনারে Sports Science এবং Basic Life Support (BLS)-এর আধুনিক ও ব্যবহারিক বিষয়সমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও সেমিনারে ক্রীড়াবিদদের আঘাত-পরবর্তী পুনর্বাসন, কর্মক্ষমতা বৃদ্ধিতে বৈজ্ঞানিক অনুশীলন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং ক্রীড়া চিকিৎসা ব্যবস্থাপনায় সর্বশেষ গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। দেশের বেশ কয়েকজন অভিজ্ঞ রিসোর্স পারসনগণ বিভিন্ন সেশন পরিচালনা করবেন।

সেমিনারের অন্যতম আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য Basic Life Support (BLS)-এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR), AED শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবিলা এবং আহত ব্যক্তিকে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করা হবে। এবং সকল প্রশিক্ষণার্থীদের FAC, Sweden কর্তৃক সনদ প্রদান করা হবে।

বিকেএসপি কর্তৃপক্ষ আশা করছে, এই সেমিনার ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের ক্রীড়া অঙ্গনে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

About Author Information

জনপ্রিয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  ‘বাউল বিসর্গ’ অনুষ্ঠিত

সাভারের বিকেএসপিতে স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং-২০২৬ সেমিনার অনুষ্ঠিত 

প্রকাশের সময়ঃ ০৩:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬