১০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ঢাকাঃ আশুলিয়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (১৭ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে রাতে আশুলিয়ার পবনারটেক সাকিনস্থ বাগবাড়ী রোডস্থ মইনুল এর গ্যারেজের সামনে থেকে এবং গৌরিপুর গ্রামস্থ হংকং ফ্যাক্টরি গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ সানোয়ার (৪২) পিতা মৃত সাইজ উদ্দিন, মাতা-সাদিয়া বেগম, সাং-পবনারটেক, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা এবং  রফিক (৪৫) পিতা-মৃত জলিল সাং-কাঠিগ্রাম থানা-মানিকগঞ্জ সদর জেলা- মানিকগঞ্জ।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার পবনারটেকন এলাকায় এক নং আসামির কাছে থেকে হালকা গোলাপী রংয়ের ১৫  পিস ইয়াবা ট্যাবলেট এবং গৌরিপুর এলাকায় দুই নং আসামির কাছে থেকে ৫০ পিচ ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এবং আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস দমনসহ অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান আশুলিয়া থানা পুলিশ।

About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ১২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬