১০:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ১০ আসামি গ্রেফতার

ঢাকাঃ আশুলিয়ায় পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমান মাদকসহ ১০ আসামীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম। গতরাতে আশুলিয়ার বিভিন্ন  এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, মাদারীপুরের আমির হামজা (১৯), শরীয়তপুরের মোঃ ওমর ফারুক (২১), গাজীপুর জেলার শওকত হোসেন (৪০), নরসিংদী জেলার মোঃ সুরুজ মিয়া (৪৫), রাজশাহী জেলার মোঃ সুজন সরদার (৩৫) টাঙ্গাইলের মোঃ সৌরভ খান (৩৮), টাঙ্গাইল মধুপুরের মোঃ রাশেদ (৩৫), নরসিংদী রায়পুরের মোঃ ইমরান খন্দকার (৩৫), মানিকগঞ্জ শিবালয়ের মোঃ রাহুল মোল্লা (২৬), বরিশাল জেলা বাকেরগঞ্জের মোঃ সাইফুল ইসলাম দিপু (২৫)। এরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। এতে আশুলিয়ার জামগড়া, তাজপুর, ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ি, ভাদাইল, নরসিংহপুর, চারাবাগ, জামগড়া চৌরাস্তা এলাকায় থেকে বিপুল পরিমান ইয়াবা টেবলেট ও গাঁজাসহ আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস দমনসহ অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

আশুলিয়ায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ১০ আসামি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬