০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ট্রাক, পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত,আহত দুই

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুইজন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পিকআপ চালক মোঃ রাসেল মিয়া (২৭) পিতা মোঃ আলম এবং হেলপার মোঃ আরাফাত (২০) পিতাঃ কাউসার। তাদের গ্রামের বাড়ি সাভার উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুরগি বোঝাই একটি পিকআপের মুখোমুখি
সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় গাড়ীতে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “মূলজান এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।”

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

মানিকগঞ্জে ট্রাক, পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত,আহত দুই

প্রকাশের সময়ঃ ০৯:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬