
ঢাকাঃ সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ উ ইন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের সড়কপথে আসেন।
তিনি স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন। মহান স্বাধীনতার যুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করেন ও বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আরো উন্নতি করণের কথা বলেন। এসময় তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 























