১০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

ঢাকাঃ আশুলিয়ায় সরকারি একটি রাস্তার পাশের ১৩ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে শিমুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম এর বিরুদ্ধে।

বৃহস্পতবার (২৫ জুন) সকালে সরেজমিনে রাঙ্গামাটি-গাজীবাড়ি সড়কে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এর আগে, মঙ্গলবার ও বুধবার গাছগুলো কেট নেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল আলিম।

সরেজমিনে রাঙ্গামাটি-গাজীবাড়ি সড়কে গিয়ে দেখা যায়, গাঙ্গচিল নামের একটি রেস্টুরেন্টের সন্নিকটে রাস্তার পাশের ১৩টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে গেছে৷ এরমধ্যে আবার বেশ কয়েকটি গাছ কিছুদিন আগের কাটাও রয়েছে। গাছগুলো কেটে নিয়ে পাশের একটি “স” মিলে রাখা হয়েছে।

স্থানীয়দের দাবী, গাছগুলো সরকারি রাস্তার গাছ। কিন্তু মেম্বার কিভাবে কেটে নিল তা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখার দাবী জানান তারা।

এব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল আলিম বলেন, গাছগুলো তিনি নিজে কেটেছেন। কারণ ওই গাছগুলা তারা নিজেরা রোপন করেছিলেন। তাই তারা নিজেরাই কেটে নিয়েছেন।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: কাবুল খান মুঠোফোনে বলেন, সরকারি গাছ কাটার এখতিয়ার কারো নেই। এগুলা কাটার জন্য কিছু প্রসিডির রয়েছে, সেগুলা মেনটেন করেই গাছ কাটতে হয়।

এছাড়া বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে দেখবো এরপর পরবর্তী ব্যবস্থা নিব বলেও জানান কাবুল খান। এ ঘটনার পর এলাকায় তীব্র অসন্তোষ দেখা গেছে। এলাকাবাসীর দ্রুত ইউপি সদস্য আব্দুল আলিমকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৩:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬